ইংরেজি নববর্ষ উপলক্ষে রূপালী ব্যাংকের এমডি কাজী ওয়াহিদুল ইসলামের শুভেচ্ছা
- আপডেটের সময়: ১২:৫৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / 273
সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী ও সহকর্মীবৃন্দ,
আসসালামু আলাইকুম।
শুরুতেই সবাইকে জানাই ইংরেজি নববর্ষ ২০২৬ এর আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন পেছনে ফেলে আসা বছরটি আমাদের জন্য ছিল চ্যালেঞ্জের এবং একই সঙ্গে সাফল্য ও অর্জনের।
আলহামদুলিল্লাহ, সম্মিলিত প্রচেষ্টা ও সঠিক দিকনির্দেশনার ফলে সকল প্রতিকূলতা জয় করে এ বছর আমাদের ব্যাংক ব্যবসায়িকভাবে মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। এই সাফল্য নিশ্চয়ই আমাদের সবার সম্মিলিত অর্জন।
এই অর্জনের পেছনে যাঁদের অবদান সবচেয়ে বেশি, প্রথমেই আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত গ্রাহকদের প্রতি। আপনাদের আস্থা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি এবং এগিয়ে চলার প্রেরণা।
একই সঙ্গে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই রূপালী ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীকে—যাঁরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করে এই সাফল্যকে সম্ভব করেছেন।
বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সম্মানিত পরিচালনা পর্ষদের প্রতি। তাঁদের প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা, নীতিগত সহায়তা ও সময়োপযোগী সিদ্ধান্ত আমাদের এই মুনাফা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নতুন বছরে আমরা আরও ডিজিটাল, আরও গ্রাহকবান্ধব এবং আরও শক্তিশালী একটি ব্যাংক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দৃঢ় বিশ্বাস—দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিতে রূপালী ব্যাংক পিএলসি আগামীতেও দায়িত্বশীল অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আসুন, নতুন বছরে নতুন স্বপ্ন, নতুন উদ্যম ও নতুন প্রত্যয় নিয়ে আমরা সবাই একসাথে এগিয়ে যাই।
সবার জন্য শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।
Happy New Year 2026
কাজী মো: ওয়াহিদুল ইসলাম
ম্যানেজিং ডিরেক্টর
রূপালী ব্যাংক পিএলসি





















