চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময়: ০৭:২৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 211

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা ডিসেম্বর ১১, ২০২৫ইং তারিখে চট্টগ্রামে অবস্থিত সিএসই এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সিএসই-এর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান।

এ বার্ষিক সাধারণ সভায় সিএসইর পরিচালকবৃন্দ ড. মাহমুদ হাসান, নাজনীন সুলতানা, এফসিএ, মেজর (অবঃ) এমদাদুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, শাহজাদা মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এবং কোম্পানি সেক্রেটারি ,রাজীব সাহা, এফসিএস উপস্থিত ছিলেন।

উক্ত বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৩.৫% নগদ লভ্যাংশ প্রদানের জন্য অনুমোদন দেন ।

এখানে উল্লেখ্য যে, সিএসই-র একজন শেয়ারহোল্ডার ডিরেক্টর পদের জন্য অন্য কোন প্রার্থী না থাকায় সিএসই-র নির্বাচন কমিটি গত ২৭ নভেম্বর, ২০২৫ তারিখে লাঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী-কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ার হোল্ডার পরিচালক হিসেবে ঘোষণা করেন।

সিএসই-র ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:২৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫