ভূমিকম্পে কাঁপল মধ্যপ্রাচ্যের তিন দেশ
- আপডেটের সময়: ১২:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 138
মধ্যপ্রাচ্যের একাধিক অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হরাত আল-শাকা এলাকায় ৩ দশমিক ৪ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে। একই সময়ে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাক ও ইরানেও ৫ দশমিক ০৯ মাত্রার একটি শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়।
সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) এর বরাতে সৌদি গেজেট জানিয়েছে, শনিবার দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পনটি রেকর্ড করে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
উল্লেখ্য, হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম প্রধান আগ্নেয় লাভাক্ষেত্র হিসেবে পরিচিত।
তবে এখন পর্যন্ত কোনো স্থান থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ট্যাগ :





















