গাউছিয়ায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
- আপডেটের সময়: ০৪:১৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / 280
নিজস্ব প্রতিনিধি:
গাউছিয়া(নারায়ণগঞ্জ) অঞ্চলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও,বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোম্পানির উর্ধতন উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তাহের, সিনিয়র ডি এম ডি হাবিবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
ট্যাগ :





















