বসুন্ধরায় নিরাপদ ও টেকসই আবাসনের নতুন দিগন্ত: দি প্রিমিয়াম হোমসের দুটি লাক্সারি কন্ডোমিনিয়াম
- আপডেটের সময়: ১০:২৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 148
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর অপরিকল্পিত নগরায়নের ভিড়ে এক টুকরো প্রশান্তি, নিরাপত্তা ও আন্তর্জাতিক মানের জীবনযাপনের নিশ্চয়তা নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় দুটি প্রিমিয়াম কন্ডোমিনিয়াম প্রজেক্ট হাতে নিয়েছে দেশের অন্যতম শীর্ষ আবাসন প্রতিষ্ঠান দি প্রিমিয়াম হোমস লিমিটেড।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মাইনুল হাসান দুলন জানান, শুধু ফ্ল্যাট বিক্রি নয়, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও টেকসই পরিবেশ তৈরি করতে চাই। জমিসহ একক মালিকানার এই স্থায়ী ঠিকানা হবে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ।
প্রকল্প – ১: দি প্রিমিয়াম ক্যানভাস অব হ্যাপিনেস (কে-ব্লক, ৩২ কাঠা)
এটি প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ প্রকল্প। এর প্রধান আকর্ষণ:
লোকেশন: ৩০০ ফিট ও ১০০ ফিট সড়কের সংযোগস্থলে। হযরত শাহজালাল বিমানবন্দর মাত্র ১০ মিনিট, গুলশান, বারিধারা, মার্কিন দূতাবাস ১৫ মিনিটের দূরত্বে। পাশেই নামকরা স্কুল, হাসপাতাল ও শপিং মল।
পরিবেশ: মোট ৩২ কাঠার ৬০% ই উন্মুক্ত ও সবুজ। LEED সার্টিফাইড, রেইন ওয়াটার হার্ভেস্টিং ও সোলার প্যানেল থাকছে
সুবিধা: সুইমিং পুল, অত্যাধুনিক জিম, ইনডোর গেমস জোন, চিলড্রেন প্লে গ্রাউন্ড, টার্ফ, কো-ওয়ার্কিং স্পেস, কমিউনিটি লাউঞ্জ ও নান্দনিক ছাদবাগান।ফ্ল্যাট: ২৭০৫ ও ২৮১০ বর্গফুটের সুপরিসর, সম্পূর্ণ প্রাইভেসি সহ।

প্রকল্প – ২: দি প্রিমিয়াম সিম্ফোনি অব লাইফ (পি-ব্লক, ৪৩ কাঠা)
লেকভিউ ও এক্সক্লুসিভ লাইফস্টাইলের জন্য সেরা:
লোকেশন: স্পেশাল কর্নার প্লট। একদিকে ৪০ ফিট এভিনিউ, অন্যদিকে ২৫ ফিট রোড এবং দক্ষিণে বিস্তৃত লেক। প্রতিটি ফ্ল্যাটেই পর্যাপ্ত আলো-বাতাস ও লেকভিউ।
লাইফস্টাইল: সুইমিং পুল, জিম, কিডস জোন, ওয়াকওয়ে, সাইকেলিং ট্র্যাক, ওপেন টেরেস, রুফটপ গার্ডেনিং ও লেকের পাড়ে ফিশিং ডেক।
নিরাপত্তা: ২৪ ঘণ্টা বিদ্যুৎ-পানি, সিসিটিভি, অত্যাধুনিক লিফট, পার্কিং ও ওয়েটিং রুম।
সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক অবস্থান, আধুনিক নাগরিক সুবিধা ও পরিবেশবান্ধব নির্মাণশৈলীর কারণে দি প্রিমিয়াম হোমসের এই দুটি প্রকল্প বসুন্ধরায় প্রিমিয়াম আবাসনের নতুন মানদণ্ড স্থাপন করবে।





















