কর্মসংস্থান রক্ষায় বড় শিল্পগোষ্ঠীকে নীতিগত সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক

  • আপডেটের সময়: ০৮:৩৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 87

সে লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

রোববার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আরিফ হোসেন খান বলেন, অনেক সময় বড় শিল্পপ্রতিষ্ঠান এমন জটিল সমস্যায় পড়ে, যা তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব হয় না। তবে বিদ্যমান জটিলতা নিরসনে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করবে।

তিনি বলেন, দেশের বড় শিল্পগোষ্ঠীগুলোর সঙ্গে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান, ব্যাংকিং খাতের বড় অঙ্কের ঋণ এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত। ফলে কোনো প্রতিষ্ঠান সাময়িক আর্থিক সংকটে পড়লে তার নেতিবাচক প্রভাব যাতে পুরো অর্থনীতিতে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখেই প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মতে, দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ শিল্পগোষ্ঠীগুলোর উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা এবং বাজারে পণ্য ও সেবার স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

বর্তমানে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ খাদ্যপণ্য, সিমেন্ট, টিস্যু, স্টিল, এলপিজিসহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। পাশাপাশি সিটি গ্রুপসহ কয়েকটি বড় শিল্পগোষ্ঠী ভোজ্যতেল, আটা, ময়দা, সুজি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে উচ্চ সুদহার, রাজনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে দেশের কয়েকটি বড় শিল্পগোষ্ঠী আর্থিক চাপে রয়েছে। এর মধ্যে সিটি গ্রুপ প্রায় ২৫ হাজার কোটি টাকার ব্যাংকঋণের চাপের মুখে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ পরিস্থিতিতে ঋণ পুনর্গঠন এবং নীতিগত সহায়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সহায়তার অংশ হিসেবে ঋণদাতা ব্যাংকগুলোর মধ্যে সমন্বয়, ঋণ পুনর্গঠনের সুযোগ, প্রয়োজনীয় নিয়ন্ত্রক সুবিধা এবং উৎপাদন কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে, এসব উদ্যোগ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নয়। বরং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখা, কর্মসংস্থান রক্ষা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখাই এর মূল লক্ষ্য।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কর্মসংস্থান রক্ষায় বড় শিল্পগোষ্ঠীকে নীতিগত সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক

আপডেটের সময়: ০৮:৩৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬