মূলধন ঘাটতিতে ব্যাংক খাত, সিআরএআর ঋণাত্মক

  • আপডেটের সময়: ১২:৩৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 77

নিজস্ব প্রতিবেদক:

দেশের ব্যাংক খাতের আর্থিক সক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ সূচক মূলধন পর্যাপ্ততা অনুপাত (সিআরএআর) ২০২৫ সালের শেষে ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে নেমে এসেছে। আন্তর্জাতিক ব্যাংকিং মানদণ্ড ব্যাসেল-৩ অনুযায়ী যেখানে ব্যাংকগুলোর ন্যূনতম সিআরএআর ১২ দশমিক ৫০ শতাংশ থাকার কথা, সেখানে বাংলাদেশের ব্যাংক খাতের গড় অবস্থান এখন সেই মানদণ্ডের অনেক নিচে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে উঠে এসেছে, ক্রমবর্ধমান খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি এবং দীর্ঘদিনের দুর্বল সুশাসনের কারণে ব্যাংকগুলোর মূলধন কাঠামো মারাত্মক চাপের মুখে পড়েছে। বর্তমানে প্রায় ২০টি ব্যাংক মূলধন ঘাটতিতে রয়েছে। এসব ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতির পরিমাণ প্রায় ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা।

বিশেষজ্ঞদের মতে, কোনো দেশের পুরো ব্যাংক খাতের গড় সিআরএআর ঋণাত্মক হয়ে যাওয়া অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। এটি ব্যাংকগুলোর ঝুঁকি মোকাবিলার সক্ষমতা কমে যাওয়ার ইঙ্গিত দেয় এবং আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ভারতের ব্যাংক খাতে গড় সিআরএআর প্রায় ১৭ শতাংশ, পাকিস্তানে ২০ শতাংশের বেশি এবং শ্রীলঙ্কায় ১৯ শতাংশের বেশি। বিপরীতে বাংলাদেশের ব্যাংক খাত ঋণাত্মক মূলধন পর্যাপ্ততার অবস্থানে চলে গেছে। এতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ব্যাংকিং খাতের ভাবমূর্তি ও বিনিয়োগকারীদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতির পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি। ২০২৫ সালের শেষে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৫৭ হাজার কোটি টাকায় পৌঁছায়, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় ৩০ শতাংশের বেশি। বিপুল এই খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে না পারায় ব্যাংকগুলোর মূলধন দ্রুত ক্ষয় হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মূলধন ঘাটতির বড় অংশই রয়েছে কয়েকটি রাষ্ট্রায়ত্ত, ইসলামী ও বেসরকারি ব্যাংকে। ইসলামী ধারার সাতটি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ১ লাখ ৭৪ হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংকের ঘাটতি সবচেয়ে বেশি।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংকের মূলধন ঘাটতি সবচেয়ে বেশি। ব্যাংকটির আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, বিপুল খেলাপি ঋণের কারণে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক চাপে রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, শুধু পুনঃতফসিল বা নীতি-সহায়তার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। খেলাপি ঋণ আদায়, ব্যাংক পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক প্রভাবমুক্ত ঋণ অনুমোদন এবং কার্যকর তদারকি নিশ্চিত না হলে ব্যাংক খাতের সংকট আরও গভীর হতে পারে। একই সঙ্গে দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন ও মূলধন জোগানের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মূলধন ঘাটতিতে ব্যাংক খাত, সিআরএআর ঋণাত্মক

আপডেটের সময়: ১২:৩৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬