নওগাঁর রাণীনগরে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

  • আপডেটের সময়: ০৭:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • / 524

আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে অপহৃত সপ্তম শ্রেণীতে পড়–য়া (১৪) এক স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারী শামীম রাহি ওরফে কালু (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নওগাঁ সদরের ঢাকা বাসট্যান্ড এলাকা থেকে অপহৃত ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী যুবক শামীমকে গ্রেফতার করেছে রাণীনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃত শামীম রাহি ওরফে কালু বরিশালের গৌড়নদি উপজেলার কুড়িরচক গ্রামের হারুন রাহির ছেলে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার মাধাইমুড়ি গ্রামের জনৈক এক ব্যক্তির মেয়ে সপ্তম শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রীর সাথে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে যুবক শামীম রাহি ওরফে কালু। এরপর সোমবার ওই স্কুল ছাত্রীকে ফুসলিয়ে নওগাঁ সদরের ঢাকা বাসট্যান্ড এলাকায় নিয়ে যায় যুবক শামীম। এমতাবস্থায় ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের আটক করে পরিবারের লোকজনকে ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাতে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারী শামীম রাহি ওরফে কালুকে গ্রেফতার করে।

ওসি আরও জানান, এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে অপহরণকারী যুবক শামীমের বিরুদ্ধে সোমবার রাতেই রাণীনগর থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে গ্রেফতার যুবক শামীমকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

আপডেটের সময়: ০৭:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২