ধর্ষণ মামলায় একাত্তর টিভির শাকিলের জামিন

  • আপডেটের সময়: ০৪:৫৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • / 358

নিজস্ব প্রতিবেদক:

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসকের করা মামলায় বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৮ নভেম্বর) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মুরাদ রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান।

এর আগে ৫ নভেম্বর একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গুলশান থানায় এ মামলা করেন ওই নারী চিকিৎসক।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ধর্ষণ মামলায় একাত্তর টিভির শাকিলের জামিন

আপডেটের সময়: ০৪:৫৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১