কিশোর গ্যাং রিং গ্রুপের প্রধান ফাহিম গ্রেপ্তার

  • আপডেটের সময়: ০৮:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • / 409

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে কিশোর গ্যাং রিং গ্রুপের প্রধান রিং ফাহিম ও তার সহযোগী জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুলাই) রাতে আগ্রাবাদ আজিজ কোর্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রিং ফাহিম ডবলমুরিং থানার তালিকাভুক্ত কিশোর অপরাধী। তার নিজের একটি গ্রুপ রয়েছে। গ্রুপটি রিং গ্রুপ নামে পরিচিত। সেই গ্রুপের প্রধান হওয়ার কারণে সবাই তাকে ‘রিং ফাহিম’ নামে ডাকে।

রিং গ্রুপ বিভিন্ন এলাকায় গিয়ে ত্রাস সৃষ্টি করে থাকে। গ্রুপটি কিশোরদের টার্গেটের পর মারধর করে মোবাইল ও টাকা হাতিয়ে নিত। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কিশোর গ্যাং রিং গ্রুপের প্রধান ফাহিম গ্রেপ্তার

আপডেটের সময়: ০৮:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১