পেটের ভেতরে রেখে ইয়াবা পাচার: গ্রেফতার-১

  • আপডেটের সময়: ১১:৫৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • / 384

কমল পাটোয়ারী, মীরসরাই:

মীরসরাইয়ে পেটের ভেতরে ৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করেছে মীরসরাই থানা পুলিশ।

বুধবার ২৯ ডিসেম্বর সন্ধ্যায় মীরসরাই থানাধীন ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া ইউটার্ন এর পাশে খালি জায়গা থেকে তাকে আটক করা হয়।

আটকৃত ইয়াবা কারবারি হলো- কক্সবাজার জেলার ঈদগাঁও থানার ইসলামপুর গ্রামের নজির আহমদের ছেলে গুরা মিয়া (৩৬)। ধৃত ব্যাক্তি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তার পেটের ভেতর বিশেষ কায়দায় ইয়াবা আছে।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরের মাধ্যমে পেটের মধ্যে ইয়াবা রয়েছে মর্মে নিশ্চত হয়ে ঔষধের মাধ্যমে পায়ুপথে কসটেপ দ্বারা মোড়ানো ১৯টি প্যাকেটে ৯৫০ পিচ ইয়াবা বের করা হয়।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, আটকৃত গুরা মিয়ার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)১০(ক) ধারায় মামলা (১৭) দায়ের করা হয়।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পেটের ভেতরে রেখে ইয়াবা পাচার: গ্রেফতার-১

আপডেটের সময়: ১১:৫৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১