বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাজী সেলিম ও তার পুত্র ইরফানের শ্রদ্ধা
আপডেটের সময়:
০১:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
/ 412
নিজস্ব প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পুরান ঢাকার আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও তার পুত্র কারামুক্ত মোহাম্মদ ইরফান সেলিম।
.
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডির ৩২ নম্বরে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।.এ সময় ইরফান সেলিম বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার মামলা বিচারাধীন রয়েছে সুতরাং এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে, আমার প্রতি জনগণের ভালবাসা ও দোয়া রয়েছে এজন্য আমি আপনাদের মধ্যে ফিরে এসেছি।