বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

  • আপডেটের সময়: ০৫:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
  • / 322

চন্দন দেব নাথ, বাঁশখালী:

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় তানভীর সিকদার (২৩) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় বাঁশখালী প্রধান সড়কের চেচুরিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত ছাত্রলীগ নেতা তানভীর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। সে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকার আবু শামা শিকদারের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বিডিসমাচারের এই প্রতিনিধিকে জানান, আজ সকাল সাড়ে ১১টা নাগাদ তানভীর সিকদার বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে চেচুরিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকটি গাছের সাথে ধাক্কা লেগে ধানি জমিতে পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তানভীরকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসরের নামাযের পর বাঁশখালী উপজেলা পরিষদের মাঠে প্রথম এবং এশার নামাযের পর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের সমদ আলী সিকদারের নতুন বাড়িতে ২য় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে ছাত্রলীগ নেতা তানভীর সিকদারের মৃত্যুতে বাঁশখালীসহ চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য যে,তিনি বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

আপডেটের সময়: ০৫:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১