রাশিয়া আ’লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীরের মায়ের মৃত্যুতে আ’লীগ নেতা রাসেলের শোক
- আপডেটের সময়: ০৬:৫৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / 306
নিজস্ব প্রতিনিধি:
মস্কো প্রবাসী রাশিয়া আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীরের রত্নাগর্ভা মা আর নেই।
মঙ্গলবার (২১ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
জাহাঙ্গীরের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুখঃ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সাবেক সদস্য রাশেদুল ইসলাম রাসেল।
তিনি বলেন, মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবার – পরিজন ও আত্নীয় স্বজনের প্রতি গভীরভাবে সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ উত্তম ধৈর্য্য ধারনের তাওফিক দিন। আল্লাহ্ উনাকে জান্নাত নসিব করুক।
ট্যাগ :

























