আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ

  • আপডেটের সময়: ০৫:৪৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • / 277
নিজস্ব প্রতিবেদক:
আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ। শেষ মুহূর্তে রিটার্ন জমা দিতে অনেকেই ছুটছেন কর অফিসগুলোতে। রবিবার অফিসগুলোতে ছিল প্রচণ্ড ভিড়। মানা হয়নি স্বাস্থ্যবিধি।
.

কর কার্যালয়ের চত্বর পেরিয়ে করদাতাদের ভিড় গিয়ে ঠেকে রাস্তায়।  দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও সেবা পাওয়ার অনিশ্চয়তায় অনেকেই ফিরে গেছেন স্বাস্থ্যঝুঁকি বিবেচনায়।

এই বাস্তবতায় এবার দাবি ছিল সময় বাড়ানোর, কিন্তু রবিবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান, রির্টান জমা দেয়ার মেয়াদ আর বাড়ছে না। এরপর কেউ আয়কর রিটার্ন দাখিল করতে চাইলে নিয়ম মাফিক আবেদন করে, সময় বাড়িয়ে নিতে পারবেন। তবে এ ক্ষেত্রে গুণতে হবে জরিমানা।

২৬শে নভেম্বর পর্যন্ত প্রায় ১৩ লাখ ২১ হাজার রির্টান দাখিল হয়েছে, যা থেকে রাজস্ব এসেছে ২ হাজার ৩শ ৮৭ কোটি টাকা।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ

আপডেটের সময়: ০৫:৪৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০