মার্কিন অভিযানে মধ্য আমেরিকার ৭০০ গ্যাং সদস্য গ্রেফতার

  • আপডেটের সময়: ০৮:২৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
  • / 299
আন্তর্জাতিক ডেস্ক:

মধ্য আমেরিকায় এল সালভাদর, গুয়াতেমালা এবং হন্ডুরাস সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সংস্থার বিশেষ করে এমএস -১৩ এবং ১৮তম স্ট্রিট গ্যাংয়ের ৭০০ এরও বেশি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আভ্যন্তরীণ অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ ঐক্যবদ্ধভাবে অপারেশন রিজিওনাল শিল্ড (ওআরএস) নামে এক সপ্তাহ ধরে অভিযান পরিচালনা করে।

এক বিবৃতিতে আমেরিকার অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং মধ্য আমেরিকার আইন প্রয়োগকারী সদস্যরা অভ্যন্তরীণ অপরাধে জড়িত গ্যাং সদস্য এবং সহযোগীদের শনাক্ত ও গ্রেফতার করেছে। তারা সবসময় অপরাধ বন্ধে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, চলতি সপ্তাহে এল সালভাদোরের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দেশে সংগঠিত অপরাধ গ্রুপের ১ হাজার ১৫২ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে। জাতীয় সিভিল পুলিশ সন্ত্রাসবাদ, হত্যা, চাঁদাবাজি, অপহরণ, অর্থ পাচার এবং মানব পাচারের অভিযোগে ৫৭২ জনকে আটক করেছে।

গুয়াতেমালায় কর্তৃপক্ষ ৮০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, ৪০ জনকে গ্রেফতারে করেছে এবং ইতোমধ্যে হেফাজতে থাকা ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেছে। তারা সবাই ১৮তম স্ট্রিট গ্যাং এবং এমএস -১৩ এর সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুয়াতেমালা কর্তৃপক্ষ মাদক, আগ্নেয়াস্ত্র জব্দ করে এবং চাঁদাবাজি, হত্যার ষড়যন্ত্রের জন্য অভিযোগ দায়ের করেছে।

হন্ডুরাসে যৌথ অভিযানে ৭৫ জনেরও বেশি এমএস-১৩ এবং ১৮তম স্ট্রিট গ্যাং সদস্য ও পাঁচ পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১০ জনেরও বেশি লোকের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করেছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মার্কিন অভিযানে মধ্য আমেরিকার ৭০০ গ্যাং সদস্য গ্রেফতার

আপডেটের সময়: ০৮:২৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০