জাতীয় শোক দিবস উপলক্ষে প্রাইম ব্যাংকের বৃক্ষরোপণ

  • আপডেটের সময়: ০৯:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • / 392

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রাইম ব্যাংক লিমিটেডের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ আগস্ট) পূর্বাচল মডেল টাউনে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পূর্বাচল মডেল টাউনে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন।

এ সবুজায়ন উদ্যোগের মাধ্যমে এই মহান রাষ্ট্রনায়কের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রাহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এএনএম মাহফুজ এবং শামস এ. মোহাইমীন এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,জাতীয় শোক দিবস উপলক্ষে প্রাইম ব্যাংক আগস্ট মাস জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় শোক দিবস উপলক্ষে প্রাইম ব্যাংকের বৃক্ষরোপণ

আপডেটের সময়: ০৯:৪৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১