বিমান বাহিনীর এয়ারক্রাফ্ট দুর্ঘটনার কারণ অনুসন্ধান কোর্সের সনদ বিতরণ
- আপডেটের সময়: ০৩:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- / 329
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারক্রাফ্ট দুর্ঘটনার কারণ অনুসন্ধান কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত
রোববার (২০ জুন) বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে ১০ম এয়ারক্রাফ্ট দুর্ঘটনার কারণ অনুসন্ধান বিষয়ক কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ নজরুল ইসলাম, বিএসপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ ০৪ জন, বাংলাদেশ নৌবাহিনী, নাইজেরিয়ান বিমান বাহিনী এবং শ্রীলংকান বিমান বাহিনীর ০১ জন করে মোট ০৭ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট শাহ্রুখ ইবনে মাহফুজ কোর্সে প্রথম স্থান অধিকার করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণসহ বাংলাদেশ নৌবাহিনীর আমন্ত্রিত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

























