নায়ক ফারুক আইসিইউতে

  • আপডেটের সময়: ০৫:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • / 485

শারীরিক সংকট কাটছেই না ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা ও ঢাকা ১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুকের। কিছুদিন আগে খানিকটা সুস্থ হয়েছিলেন। আনা হয়েছিলো সাধারণ কেবিনে।

নায়ক ফারুকের স্ত্রী ফারহানা ফারুক নিশ্চিত করে জানান আবারও আইসিইউতে নেয়া হয়েছে ‘সুজন সখী’র সুজনকে।

বর্তমানে ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানেই রেখেই চিকিৎসা চলছে।

ফারহানা ফারুক সিঙ্গাপুর থেকে জানান, দীর্ঘদিন কোমায় থাকার পর খানিকটা উন্নতি হয়েছিলো ফারুকের। তাকে নেয়া হয়েছিল সাধারণ কেবিনে। কিন্তু দুদিনের মধ্যেই জটিলতা দেখা দেয়। তার জ্বর আসে। পরে আবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।’

স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফারুকের স্ত্রী।

প্রসঙ্গত, নায়ক ফারুক গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নায়ক ফারুক আইসিইউতে

আপডেটের সময়: ০৫:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১