‘বাড়ি যাব বাড়ি যাচ্ছি’ গানটি মুক্তি পাচ্ছে কাল
- আপডেটের সময়: ০১:০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / 393
নিজস্ব প্রতিনিধি:
গানচিল মিউজিকের ব্যানারে এবং আসিফ ইকবালের কথায় কলকাতার এসময়ের উদীয়মান জনপ্রিয় গায়ক ঈশান মিত্রের কণ্ঠে আসছে বাড়ি যাব বাড়ি যাচ্ছি গানটি।
গানটির সুর করেছেন কলকাতার বর্তমান সময়ের সেরা সুরকার জুটি অমতি-ঈশান। ভিডিওচিত্র নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। বাঙালি অভিবাসীদের বাড় ফেরার তাড়না নিয়ে এই গান।
মহামারির কারণে প্রবাসী বাংলাদেশীরা এবং শহরকেন্দ্রিকরা বাড়ি যেতে পারছেন না। ঘরবন্দি মানুষের বাড়ি ফেরার যে আকুতি তাই উঠে এসেছে এ গানে।
গানটি আগামী কাল রাত ৯টায় গানচিল মিউচজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
ট্যাগ :



























