নবাবগঞ্জে বাসস্ট্যান্ডে আগুন, পুড়লো ৯ বাস ও ১৫ দোকান

  • আপডেটের সময়: ০৩:৩২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • / 416

নিজস্ব প্রতিনিধি:

ঢাকার অদূরে নবাবগঞ্জের বান্দুরা বাজারে বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এন মল্লিক পরিবহনের নয়টি বাস ও ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, বাসস্ট্যান্ডের পাশে অটোরিকশার কারখানা থেকে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই স্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের নয়টি বাস পুড়ে যায়।

এ সময় আগুনে ১৫ দোকান পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নবাবগঞ্জে বাসস্ট্যান্ডে আগুন, পুড়লো ৯ বাস ও ১৫ দোকান

আপডেটের সময়: ০৩:৩২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১