কিংবদন্তী অভিনেত্রী কবরীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
- আপডেটের সময়: ০১:৩১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / 431
নিজস্ব প্রতিবেদক:
রুপালী পর্দার কিংবদন্তী অভিনেত্রী সারাহ বেগম কবরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
.
শুক্রবার মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে এই প্রতিভাবান অভিনেত্রীর শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
.
ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, অভিনেত্রী সারাহ বেগম কবরী তার অভিনয়ের মধ্য দিয়ে এদেশের মানুষের কাছে চিরস্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন।
ট্যাগ :
তথ্যমন্ত্রী



























