কক্সবাজার সৈকতে ভেসে এলো বিশাল আকৃতির তিমি!

  • আপডেটের সময়: ০৪:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • / 454

জনমানবহীন কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে সাগরের ঢেউয়ে উঠে এসেছে একটি বড় মৃত তিমি। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

শুক্রবার (৯ এপ্রিল) বেলা ১টার দিকে স্থানীয় লোকজন সাগরের পানিতে ভাসমান তিমিটিকে দেখতে পান বলে জানান স্থানীয় ব্যবসায়ী আবদুর শুক্কুর। পরে কাছে গিয়ে এটিকে মৃত হিসেবে দেখতে পান তারা।

আবদুর শুক্কুর বলেন, তিমি মাছটির পেছনের দিকের অংশে বড় ধরনের ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে আঘাতের তোড়ে এটি মারা পড়েছে। গভীর সাগরের কোথাও এটিকে শিকারিরা হত্যা করেছে বলে ধারণা তাদের। সেখানে মারা যাবার পর ভাসতে ভাসতে এটি সৈকতের তীরে ভিড়েছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জের কর্মকর্তা সমীর কুমার সাহা বলেন, দক্ষিণ বনবিভাগের পর্যটন স্পট হিমছড়ি সৈকতে একটি বিশাল সামুদ্রিক প্রাণী ভেসে আসার খবর পেয়ে স্থানীয় বনকর্মী ও হিমছড়ি পর্যটনস্পট পরিচালকরা ঘটনাস্থলে যান। এটি তিমি মাছ, অনেক আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ এর নাড়িভুড়ি কিছুই নেই। মৃত তিমিটি থেকে পঁচা দুর্গন্ধ ছড়াচ্ছে। এর মারা যাবার কারণ জানতে ভেটেনারি সার্জনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন।

উল্লেখ্য, গতবছর লকডাউনের সময়েও সৈকতে ডলফিন ভেসে এসেছিল। এর মাঝে বেশ কয়েকটি হত্যার শিকার হয়েছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজার সৈকতে ভেসে এলো বিশাল আকৃতির তিমি!

আপডেটের সময়: ০৪:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১