ভালুকা উপজেলা প্রেস ক্লাবের ৮ম বর্ষপূর্তি উদযাপন
- আপডেটের সময়: ০১:০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / 432
ভালুকা উপজেলা প্রতিনিধি:
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ভালুকা উপজেলা প্রেস ক্লাবের ৮ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
রবিবার (১৪ ফেব্রুয়ারি)সন্ধায় ভালুকা উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক, একুশে টেলিভিশনের ভালুকা প্রতিনিধি এস,এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো : রফিকুল ইসলাম পিন্টু। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সংগঠনের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়।
ট্যাগ :



























