রাণীশংকৈলে হেলথ্ এসিস্ট্যান্টদের কর্মবিরতি
- আপডেটের সময়: ১২:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / 385
হুমায়ুন কবির ,রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
দেশব্যাপি কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ নভেম্বর সোমবার বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ও বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির উদ্যোগে নিয়োগবিধি সংশোধনসহ বেতন স্কেল আপগ্রেডেশন ও টেকনেশিয়ান পদ মর্যাদার দাবিতে স্বাস্থ্য সহকারিরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।
.
প্রসঙ্গত তারা গত ২৬ নভেম্বর থেকে এ কর্মসূচি শুরু করেছেন। এ উপলক্ষে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মবিরতি অব্যাহত রেখেছেন।
.
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সমিতির সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক তাজমুল জাহান বাণী।
.
এছাড়াও স্বাস্থ্য সহকারি স্মৃতি সাঈদা জেবিন, শামসুন্নাহার, গোলাপী বেগম ও মাজেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
.
এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার ফিরোজ আলম জানান, হেলথ্ এসিস্ট্যান্টদের ব্যানারে একটি কর্মবিরতি চলছে এবং আমাদেরকে তারা একটি স্মারকলিপি দিয়েছেন।
ট্যাগ :


























