গৌরীপুরে সেচ্ছাসেবক লীগের নেতা হত্যা, ইউপি চেয়ারম্যানসহ আটক ৪

  • আপডেটের সময়: ০৬:৩৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • / 344
গৌরীপুর প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
.

শনিবার (১৭ই অক্টোবর) রাত ১০টার দিকে গৌরীপুর মধ্যবাজার এলাকায় তার ব্যক্তিগত চেম্বারের সামনে এ ঘটনা ঘটে। শুভ্রকে কুপিয়ে হত্যার অভিযোগে বিএনপি নেতা মইলাকান্দা ইউপি চেয়ারম্যান রিয়দুজ্জামান রিয়াদসহ চারজনকে আটক করেছে পুলিশ।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ শনিবার রাত দশটা পর্যন্ত গৌরীপুর মধ্যবাজার এলাকায় তার ব্যক্তিগত চেম্বারেই বসে ছিলেন। বাসায় ফেরার উদ্দেশে রাত সোয়া ১০টার দিকে বাইরে বের হলে অজ্ঞাতরা এলোপাথারি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মাসুদুর রহমান শুভকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তার মৃত্যু হয়।

মাসুদুর রহমান শুভ পৌর এলাকার কালীপুর এলাকার বাসিন্দা ও গৌরীপুর বিআরডিপির চেয়ারম্যান ছিলেন। তাছাড়াও সে আসন্ন গৌরীপুর পৌর সভার নির্বাচনে মেয়র পদে একজন প্রার্থী ছিলেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গৌরীপুরে সেচ্ছাসেবক লীগের নেতা হত্যা, ইউপি চেয়ারম্যানসহ আটক ৪

আপডেটের সময়: ০৬:৩৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০