৫ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

  • আপডেটের সময়: ০৪:৩২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • / 308

নিজস্ব প্রতিনিধিঃ দেশের পৃথক এলাকায় অভিযান চালিয়ে চোরাই ৫টি মোটরসাইকেল ‍উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের মিরপুর থানা পুলিশ। এছাড়া এ চোরাই চক্রের সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- জসীম ওরফে সোহাগ (৩২), সাগর (২৫) ও শাহআলম (৪০)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমান জানান, গত ১৫ অক্টোবর সকাল পৌনে ৮টায় জসীমকে একটি চোরাই মোটসাইকেলসহ (লাল ফ্রেজার) মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে গ্রেপ্তার করা হয়।

তার দেয়া তথ্যমতে, ওইদিন বিকেল সাড়ে ৪টায় নোয়াখালীর চাটখিল থানা এলাকা থেকে একটি চোরাই (লাল পালসার) মোটরসাইকেলসহ সাগরকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, জসীম ঢাকার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে সাগরের নিকট বিক্রি করতেন।

ওসি মোস্তাজিরুর রহমান জানান, জসীম ও সাগরের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার (১৭ অক্টোবর) ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে ২ (দুটি) চোরাই (হিরো হোন্ডা হাঙ্ক ও সুজুকি ইয়ট) মোটরসাইকেলসহ শাহআলমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহআলমকে জিজ্ঞাসাবাদ করে মিরপুর মডেল থানাধীন একটি গ্যারেজ থেকে আরও একটি চোরাই (নীল রঙের জিক্সার) মোটরসাইকেল ‍উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

৫ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

আপডেটের সময়: ০৪:৩২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০