টাঙ্গাইলে যাত্রীবাহী বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • আপডেটের সময়: ০৭:৩৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
  • / 333

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরের পচিশমাইল এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। শনিবার (১৫ অক্টোবর) রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী প্রান্তিক পরিবহনের একটি বাস মধুপুর উপজেলার পচিশ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন আরও পাঁচজন।
.
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় আরেকজন মারা যায়। বাকীদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
.
তিনি আরও জানান, নিহতদের পরিচয় পাওয়া গেলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেটের সময়: ০৭:৩৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০