ব্যাংক এশিয়া এখন পারিবারিক সম্পত্তি! বোর্ডে মা-ছেলে-মেয়ে

  • আপডেটের সময়: ১০:৩৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 6

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

বেসরকারি ব্যাংকের পর্ষদে পারিবারিক আধিপত্য কমাতে সরকার যে উদ্যোগ নিয়েছে, তাতে সবচেয়ে বেশি চাপে পড়তে যাচ্ছে ব্যাংক এশিয়া।

বর্তমানে ব্যাংকটির পরিচালনা পর্ষদে একই পরিবারের তিনজন সদস্য রয়েছেন।তারা হলেন — ব্যাংকটির চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, ভাইস চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরী এবং পরিচালক রোমানা রউফ চৌধুরী। সম্পর্কে তারা ছেলে, মা ও বোন।

ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত পরিচালকদের পরিচিতি এবং গত ১১ জুন অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার (এজিএম) সংবাদ বিজ্ঞপ্তি থেকে তাদের পদ ও পারিবারিক সম্পর্কের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রয়াত শিল্পপতি এ রউফ চৌধুরীর পরিবার দীর্ঘদিন ধরেই ব্যাংক এশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। রোমো রউফ চৌধুরী শুধু ব্যাংকের চেয়ারম্যানই নন, তিনি র‌্যানকন (RANCON) গ্রুপেরও চেয়ারম্যান। এই গ্রুপের ৩০টির বেশি ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি।

এছাড়া র‌্যাংগস গ্রুপের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে।

খসড়ায় বলা হয়েছে, একটি ব্যাংকের পর্ষদে এক পরিবার থেকে সর্বোচ্চ তিনজন পরিচালক থাকার সীমা কমিয়ে দুজন করা হবে। একই সঙ্গে পরিবারের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সুযোগও দুজনের পরিবর্তে একজন করা হবে।এই সংশোধনী চূড়ান্তভাবে পাস হলে ব্যাংক এশিয়ার পর্ষদ থেকে এই পরিবারের অন্তত একজনকে সরে যেতে হবে।

শুধু পরিবারের সদস্য সংখ্যাই নয়, পরিচালকদের মেয়াদেও পরিবর্তন আসছে। বর্তমানে একজন পরিচালক টানা সর্বোচ্চ ১২ বছর দায়িত্ব পালন করতে পারেন। খসড়ায় এই মেয়াদ কমিয়ে ৬ বছর করার প্রস্তাব করা হয়েছে।

৬ বছর দায়িত্ব পালনের পর পরবর্তী ৩ বছর একই ব্যাংকের পর্ষদে থাকা যাবে না।

এছাড়া পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যাও বাড়ানোর প্রস্তাব রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, খসড়াটি এখন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে। এরপর মন্ত্রিসভা হয়ে তা জাতীয় সংসদে চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ব্যাংক এশিয়া এখন পারিবারিক সম্পত্তি! বোর্ডে মা-ছেলে-মেয়ে

আপডেটের সময়: ১০:৩৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬