সাউথইস্ট ব্যাংকের ৬৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

  • আপডেটের সময়: ০৯:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 5

সাউথইস্ট ব্যাংক পিএলসির কর্মকর্তা ও কর্মচারীদের ৬৬ জন কৃতী সন্তানকে সংবর্ধনা দিয়েছে ব্যাংকটি। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ও-লেভেল পরীক্ষায় অন্তত ছয়টি বিষয়ে ‘এ’ গ্রেড অর্জনের স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

এ উপলক্ষে ব্যাংকটির উদ্যোগে বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহারসামগ্রী তুলে দেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম. এ. কাশেম বলেন, আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। স্বপ্ন দেখা ও সাফল্য অর্জনের কোনো নির্দিষ্ট সীমা নেই। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে জীবনের যেকোনো উচ্চতায় পৌঁছানো সম্ভব।

তিনি বলেন, শিক্ষার্থীদের এ অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং পরিবার ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। সাউথইস্ট ব্যাংক সব সময় মেধা, প্রতিভা ও সাফল্যের স্বীকৃতি দিতে গর্ববোধ করে। ভবিষ্যতেও তরুণ প্রজন্মের সম্ভাবনা বিকাশে ব্যাংকটি উৎসাহ জোগাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের ভাইস চেয়ারপারসন রেহানা রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ এবং বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। এ ছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, এ আয়োজনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের কল্যাণে প্রতিষ্ঠানের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। একই সঙ্গে শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার প্রতি ব্যাংকটির দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাউথইস্ট ব্যাংকের ৬৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেটের সময়: ০৯:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬