সাড়ে ১৯ বছর পর ডাকাতির মামলায় ৮ জনের সাজা

  • আপডেটের সময়: ০৩:২১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 10

কুমিল্লায় একটি ডাকাতির মামলায় সাড়ে ১৯ বছর পর রায় দিয়েছেন আদালত। রায়ে ঘটনায় জড়িত ৮ আসামিকে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তাদের মধ্যে একজনকে ১০ বছরের, অপর ৭ জনকে ৮ বছরের করে কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) কুমিল্লার যুগ্ম দায়রা জজ আদালত-১২ এর বিচারক শেখ সাদী রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে কামাল হোসেন নামে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম আবাদ মিয়া।  ৮ বছর করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রফিকুল ইসলাম, মনির হোসেন, আবুল খায়ের ওরফে মনির, দুলাল মিয়া ওরফে দুলাল, তাজুল ইসলাম, মজিবুর রহমান ও আবদুর রহিম।

বাদীপক্ষের আইনজীবী কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আমানুর রহমান খান তারিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা বরাতে জানা গেছে, ২০০৭ সালের ১০ এপ্রিল গভীর রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাকাশের উত্তরপাড় এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল মো. হারুন মজুমদারের বসতঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘর থেকে ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকা, একটি টর্চলাইট ও একটি টেপ রেকর্ডার লুট করে নিয়ে যায়। এ ঘটনার পরদিন হারুন মজুমদার বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন। মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে পুলিশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ২০০৭ সালের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ২০০৮ সালের ২৯ এপ্রিল মজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়।

পরবর্তীতে মামলাটি বিচারের জন্য আদালতে গড়ালে ২০১১ সালের ২১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করা হয়। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায়ের মধ্য দিয়ে ২০০৭ সালের আলোচিত ডাকাতি মামলাটির বিচারিক নিষ্পত্তি হলো।

বাদীপক্ষের আইনজীবী মো. আমানুর রহমান খান তারিফ বলেন, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মনির হোসেন, মজিবুর রহমান ও তাজুল ইসলাম এবং খালাসপ্রাপ্ত কামাল হোসেন কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা পলাতক রয়েছেন। রায় দ্রুত কার্যকর হবে বলে আমরা আশাবাদী।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাড়ে ১৯ বছর পর ডাকাতির মামলায় ৮ জনের সাজা

আপডেটের সময়: ০৩:২১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬