ওয়ালটনের প্রথম প্রান্তিক প্রকাশ

  • আপডেটের সময়: ০৬:২৬:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 7

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৬ টাকা ৭৬ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৬ টাকা ৬৩ পয়সা আয় হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি অপারেটিং ক্যাশফ্লো ছিল ৩ টাকা ৫৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ১৩ টাকা ৪৫ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮৮ টাকা ১ পয়সা।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ওয়ালটনের প্রথম প্রান্তিক প্রকাশ

আপডেটের সময়: ০৬:২৬:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬