কাল বাংলাদেশে আসছেন আতিফ আসলাম, গাইবেন ২৪ জুলাই
- আপডেটের সময়: ১১:৩৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 126
দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম আগামী ২৪ জুলাই রাজধানীর পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমী মাঠে সরাসরি গাইতে আসছেন। আজ এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইন্টারন্যাশনাল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, “Main Stage Show ft. Atif Aslam” শীর্ষক এই মেগা কনসার্টের জন্য প্রয়োজনীয় সকল সরকারি অনুমতি, সব ধরনের ছাড়পত্র ও ভেন্যুর সব ধরণের প্রস্তুতি সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছে।
সম্প্রতি এই কনসার্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জবাবে আজ রাজধানীর স্মার্ট টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেয় – কনসার্ট হচ্ছে, নির্ধারিত তারিখেই হচ্ছে, নির্ধারিত ভেন্যুতেই হচ্ছে। তাই এখন এটা স্পষ্ট যে, ২৪ জুলাই রাতে পূর্বাচলের মাঠ পরিণত হবে ঢাকার সবচেয়ে বড় উৎসবমঞ্চে, যেখানে হাজারো কণ্ঠ এক সুরে মিলবে আতিফ আসলামের সাথে।
এই কনসার্টের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট ব্র্যান্ড শাহ সিমেন্ট।
আয়োজনের সাথে আরও যুক্ত রয়েছে ভেভারেজ পার্টনার মোজো, ইলেকট্রোলাইট পার্টনার ACI ইলেক্ট্রোলাইট ড্রিংকস, টি পার্টনার সিলন এবং স্ন্যাকস পার্টনার টাকোস, যারা দর্শকদের কনসার্ট-রাতের প্রতিটি মুহূর্তকে সতেজ রাখবে। স্মার্টফোন পার্টনার হিসেবে থাকছে HONOR এবং টিকেট পার্টনার হিসেবে থাকছে গেটমাইটিকেট.লাইভ, যাদের মাধ্যমে টিকেট সংক্রান্ত সকল তথ্য জানা যাবে।
কমিউনিটি পার্টনার হিসেবে পাশে রয়েছে JCI বাংলাদেশ ও ব্যাংকার্স ক্লাব, আইসক্রিম পার্টনার হিসেবে আছে পোলার, এবং কানেক্টিভিটি পার্টনার হিসেবে ইনকামিংক ইন্টারনেট। হসপিটালিটি পার্টনার হিসেবে থাকছে ক্রাউন প্লাজা, ইভেন্ট পার্টনার হিসেবে ইভেন্ট সাজাই এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে র্যাপচার এন্টারটেইনমেন্ট।



























