ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (IsDB)-এর মিশন সমাপনী সভা সফলভাবে অনুষ্ঠিত
- আপডেটের সময়: ১০:৫৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 154
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (IsDB)-এর মিশন সমাপনী সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ মে, ২০২৬ খ্রিঃ (সোমবার) দুপুর ১২:০০ টায় BHBFC-এর পর্ষদ সভাকক্ষে “Rural and Peri-Urban Housing Finance Project-Second Phase” প্রকল্পের PIASR 2026 Mission Program -এর মিশন সমাপনী সভা (Mission Wrap-up Meeting) সফলভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের পরিচালোনা পর্ষদের চেয়ারম্যান এ.এস.এম আব্দুল হালিম।
বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল মান্নান উক্ত সভায় সভাপতিত্ব করেন।
সভায় IsDB-এর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে অংশ নেন:
১. Br Verdi Yusuf – Operations Team Leader (OTL)
২. Md Monirul Islam – Field Procurement Officer (FPO)
৩. Ashik Mahmood Chowdhury – Field Disbursement Officer (FDO)
৪. Md Robiul Islam – Project Management Specialist (PMS)

এছাড়াও কর্পোরেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলম সরদার, মহাব্যবস্থাপকবৃন্দ এবং উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই সমাপনী সভায় উপস্থিত ছিলেন।
গ্রামীণ ও উপ-শহর অঞ্চলের আবাসন অর্থায়নে এই প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভায় ফলপ্রসূ আলোচনা করা হয়।





















