আইনশৃঙ্খলা রক্ষায় চৌদ্দগ্রামে নিয়মিত টহলে যৌথবাহিনীর টিম

  • আপডেটের সময়: ০৩:১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 243

ফখরুল আজম, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে যৌথবাহিনীর টহল পরিচালনা করা হয়েছে।

জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা, চিওড়া ও জগন্নাথদিঘী ইউনিয়নে এ যৌথ টহল কার্যক্রম পরিচালিত হয়। টহল কার্যক্রমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)- সৈয়দ সাফকাত আলী এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অংশগ্রহণ করে।

টহল চলাকালে যৌথবাহিনীর সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকালীন সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের আশ্বস্ত করেন। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানে উৎসাহিত করা হয়।

এ সময় নির্বাচনকালীন সময়ে সকলকে ধৈর্য ও সহিষ্ণুতা বজায় রাখার আহ্বান জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে আতঙ্ক দূর করতে এ ধরনের যৌথ টহল কার্যক্রম নির্বাচনকালীন সময়জুড়ে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আইনশৃঙ্খলা রক্ষায় চৌদ্দগ্রামে নিয়মিত টহলে যৌথবাহিনীর টিম

আপডেটের সময়: ০৩:১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬