*এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত*
- আপডেটের সময়: ০৩:০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 410
৫ ফেব্রুয়ারি ২০২৬ অন্যান্য বছরের মত এবারও সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও আড়ম্বতার সাথে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালিত হয়। এর অংশ হিসেবে আশুলিয়াস্থ এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের(এ ইউ বি) স্থায়ী ক্যম্পাসে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ-এর উদ্যোগে এক পথসভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ ইউ বি’র প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ডঃ আবুল হাসান এম সাদেক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ ইউ বি’র ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডঃ মোশাররফ হোসেন ভূইয়া, শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে জ্ঞান সৃষ্টি ও তা বিতরণ। আর এই কাজের জন্যে সবচেয়ে বড় সহায়ক এবং স্থান হল গ্রন্থাগার। গ্রন্থাগার যত আধুনিক হবে এবং এর ব্যবহার যত বৃদ্ধি পাবে উচ্চশিক্ষা বিস্তারে বিশ্ববিদ্যালয়গুলো তত এগিয়ে যাবে। জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশের সকল গ্রাম গঞ্জে, পাড়া মহল্লায় গণ গ্রন্থাগার স্থাপন ও স্কুল কলেজ মাদ্রসার গ্রন্থাগারগুলোকে আরও সমৃদ্ধ ও এগুলোর ব্যবহার বৃদ্ধির উপর তিনি গুরুত্ব আরোপ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ ইউ বি’র ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোশাররফ হোসেন ভূইয়া, ট্রেজারার প্রফেসর ডঃ সাঈদা আক্তার বেগম, এশিয়ান ইন্সটিউট –এর পরিচালক প্রফেসর ডঃ মোহাম্মদ ওসমান গনি ও তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থপনা বিভাগের শিক্ষক মোঃ মাহমুদুল হাসান, ও উক্ত বিভাগের উপদেষ্টা ও প্রক্টর জনাব এম এ মতিন।
সভাশেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।



























