চাঁদপুর-২ আসনে হাতপাখা প্রতীক বরাদ্দ পেলেন মুফতি মানসুর আহমদ সাকী

  • আপডেটের সময়: ০১:১৭:১১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 213
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মুফতি মানসুর আহমদ সাকী আনুষ্ঠানিকভাবে হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

আজ বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক বরাদ্দের মাধ্যমে চাঁদপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।

এ সময় মুফতি মানসুর আহমদ সাকী বলেন, “হাতপাখা প্রতীক হলো ন্যায়, ইনসাফ ও ইসলামী আদর্শের প্রতীক। এই প্রতীক নিয়ে আমি চাঁদপুর-২ আসনের জনগণের অধিকার আদায়ে কাজ করতে চাই।”

প্রতীক বরাদ্দের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা ও মতলব উত্তর-দক্ষিণ উপজেলার নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁদপুর-২ আসনে হাতপাখা প্রতীক বরাদ্দ পেলেন মুফতি মানসুর আহমদ সাকী

আপডেটের সময়: ০১:১৭:১১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬