আবারও মতলবের মুখ উজ্জ্বল করলো কেএফটি’র সানিয়া

  • আপডেটের সময়: ০৮:৩৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 190

২০২৪ সালে ইংরেজি রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন সানিয়া সাঈদ একই ইভেন্টে ‘খ’ গ্রুপে জাতীয় পর্যায়ে রানারআপ (২য়) হয়েছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সানিয়া কেএফটি কলেজিয়েট স্কুলের হয়ে মতলব দক্ষিণ উপজেলা, চাঁদপুর জেলা ও চট্টগ্রাম বিভাগে প্রথম স্হান অর্জন করে আজ ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

মতলববাসীর দোয়া ও চট্টগ্রাম বিভাগের সবার সমর্থনে সানিয়া সাঈদ জাতীয় পর্যায়ে রানারআপ হয়ে মতলব তথা চাঁদপুরের মুখ উজ্জ্বল করেছে।

কেএফটি পরিবার সানিয়ার সাফল্যে আনন্দিত ও উচ্ছ্বসিত। কেএফটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাস সানিয়ার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করেছেন এবং এই সাফলতার জন্য সানিয়াকে ব্যক্তিগত তরফ থেকে বিশেষ ভাবে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আবারও মতলবের মুখ উজ্জ্বল করলো কেএফটি’র সানিয়া

আপডেটের সময়: ০৮:৩৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬