জকসু: দুই ঘণ্টা ধরে থমকে আছে ভোট গণনার কাজ

  • আপডেটের সময়: ০৯:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 239

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শান্তিপূর্ণ ভোট শেষে গণনার কাজ চলছে। কিন্তু বিপত্তিতে পড়েছে নির্বাচন কমিশন। গণনার সঠিকতা যাচাই করতে গিয়ে একটি ব্যালটে গড়মিল হওয়ায় ভোট গণনার কাজ থমকে আছে দুই ঘণ্টা ধরে।

নির্বাচন কমিশনার ও আইন বিভাগের অধ্যাপক মো. শহীদুল ইসলাম মঙ্গলবার রাত পৌনে ৯টায় বলেন, একটা সমস্যায় পড়েছি, সমাধেনের পথ খুঁজছি। আমরা যে সমাধান দেব, আশা করি সবাই সেটা পছন্দ করবে।

মঙ্গলবার বিকাল ৪টায় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ শেষে সব ব্যালট বাক্স নিয়ে আসা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে। সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর (অপটিকাল মার্ক রিকগনিশন) মেশিনে সেখানে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়।

কিন্তু মিলনায়তনে ভিড় বেড়ে গেলে মিনিট পনের পর গণনার কাজ থামিয়ে দেওয়া হয়। শিক্ষার্থী ও সাংবাদিকদের বের করে দিয়ে আধা ঘণ্টা পর ফের গণনা শুরু হয়।

কিন্তু এরপর গড়মিল ধরা পড়লে সন্ধ্যা ৭টার দিকে আবারও থমকে যায় গণনার কাজ। রাত ৯টা পর্যন্ত সেই কাজ আর শুরু করা যায়নি।

এ কাজে যুক্ত একজন জানান, শুরুতে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ভোট গণনা শুরু হয়।

প্রথমে তিনটি মেশিন ব্যালট দেওয়া হয়। সেই গণনা ঠিক আছে কি না, তা যাচাই করার জন্য ওই একই ব্যালট দেওয়া হয় অন্য তিন ওএমআর মেশিনে।

কিন্তু যাচাই করার এ কাজে একটি ভোটের পার্থক্য হওয়ায় বিপত্তিতে পড়ে নির্বাচন কমিশন। কেন এটা ঘটছে, তা বুঝতে না পারায় ভোট গণনার কাজ স্থগিত রাখা হয়।

অধ্যাপক শহীদুল ইসলাম রাত ৯টার দিকে মাইকে বলেন, দুইবারে গণনার ক্ষেত্রে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। প্রতিবন্ধকতা কোথায় ঘটেছে সেটা আমরা ফাইন্ড আউট করে কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেব।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জকসু: দুই ঘণ্টা ধরে থমকে আছে ভোট গণনার কাজ

আপডেটের সময়: ০৯:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬