বিজয় দিবসে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ ল’ এসোসিয়েশন,জাপান

  • আপডেটের সময়: ০৯:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / 312

জাননাহ, বিশেষ প্রতিনিধি

যুক্তরাজ্যের পর দ্বিতীয় অফশোর ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ ল’ এসোসিয়েশন, জাপান (বিএলএজে)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের মহান বিজয় দিবসে, জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সংগঠনের (২০২৫-২৬) বর্ষের কার্যনির্বাহী কমিটির ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।

প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে জাপানে বসবাসরত বাংলাদেশি আইনজীবীরা, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন,।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএলএজে এর প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, যা জাপানে বাংলাদেশি আইন পেশাজীবীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে একত্রিত করেছে। এর লক্ষ্য পেশাদার সহযোগিতা, আইনগত জ্ঞান বিনিময় এবং পারস্পরিক সহায়তা বৃদ্ধি করা।

বিএলএজে-এর প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে আইন সচেতনতা বৃদ্ধি, একাডেমিক ও পেশাগত সহযোগিতা গড়ে তোলা এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে আইনগত, প্রাতিষ্ঠানিক ও জনগণভিত্তিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।

অনুষ্ঠানে ২০২৫-২৬ মেয়াদের জন্য কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়, যার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম রিয়াদ, সহ-সভাপতি মাহদী হাসান খান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রুসো, সংগঠনিক সম্পাদক শম্পা মাহদী, প্রচার ও জনসংযোগ সম্পাদক মনিরুল ইসলাম মনির এবং অর্থ সম্পাদক সুমাইয়া রিজভী মৌরি।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। সংগঠনটি ভবিষ্যতে বাংলাদেশি কমিউনিটি, আইন পেশাজীবী, একাডেমিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সক্রিয় সহযোগিতা এবং দিক নির্দেশনার প্রত্যাশা করছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজয় দিবসে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ ল’ এসোসিয়েশন,জাপান

আপডেটের সময়: ০৯:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫