মতলব দক্ষিণ উপজেলার নবাগত ইউএনও’র সাথে ক্রীড়া সংস্থার মতবিনিময়
- আপডেটের সময়: ০৩:১৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 354
মতলব (চাঁদপুর), প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কে এম ইশমাম বলেছেন, ক্রীড়ার মাধ্যমে তরুণ যুবকদের শারীরিকও মানসিক বিকাশ সাধিত হয়। পাশাপাশি তারা ক্রীড়ার মাধ্যমে নানাবিদ অসমাজিক কর্মকান্ড থেকে নিজেদের বিরত রাখতে সমর্থ হয়। তাই বিভিন্ন ফুটবল ও ক্রিকেট সহ নানা ক্রীড়া আসরের মাধ্যমে যুব ও তরুণ সমাজকে ক্রীড়ায় সম্পৃক্ততার মাধ্যমে তাদের মধ্যে শারীরিক ও মানসিক বিকাশ সাধনে ক্রীড়া সংস্থাকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, খুব সহসায় একটি ক্রীকেট ও ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়িয়ে মতলবের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে হবে। তার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণের উপর গুরুত্বারোপ করেন তিনি।
আজ ১৫ ডিসেম্বর, সোমবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন যুবক ও তরুণদের ক্রীড়ানুরাগী করে গড়ে তুলতে পারলে তারা সমাজের যে কোন ধরণের অপরাধে জড়ানো থেকে বিরত থাকবে। এতে তাদের শরীর মন ও স্বাস্থ্য উভয়েই ঠিক থাকবে। তরুণ প্রজম্মের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হলে শিশু কিশোররাও এতে এগিয়ে আসবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মুজাহিদুল ইসলাম কিরণ, মিজানুর রহমান কাজল, সাংবাদিক গোলাম সারোয়ার সেলিম, ছাত্র প্রতিনিধি মোঃ ফয়সাল খন্দকার, উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আক্তার হোসেন লিটন প্রমূখ।

























