@কনসার্ট হচ্ছে, ১৩ ডিসেম্বর ঢাকায় গাইবেন আতিফ আসলাম@

  • আপডেটের সময়: ০২:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 399

রেজা শাহীন:

ফের ঢাকা মাতাতে আসছেন দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। সাম্প্রতিক সময়ে টানা কয়েকটি কনসার্ট বাতিল হওয়ার পর আতিফ আসলামের কনসার্ট নিয়েও শঙ্কা দেখা দিয়েছিলো।

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে আসছেন আতিফ আসলাম। আতিফ আসলামের সঙ্গে মঞ্চ মাতাবে ব্যান্ড নেমেসিস, আজম খান ফিডারস এবং আরও কয়েকজন ফোকশিল্পী।

‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘মেইন স্টেইজ’ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ‘মেইন স্টেইজ শো-২০২৫’ শীর্ষক আতিফ আসলামের কনসার্ট।

কনসার্ট থেকে অর্জিত মোট লভ্যাংশের ৪০ শতাংশ এবারও প্রদান করা হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। ওই অর্থ সংস্থাটির শহীদ, আহত এবং তাদের পরিবারের সদস্যদের পুনর্বাসন কর্মসূচিতে ব্যয় করা হবে।গত বছর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্ট ‘ইকোজ অব রেভ্যুলেশন’ থেকে আয়কৃত ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা জুলাই শহীদ ও আহতদের সহায়তায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন (জেএসএসএফ)-এ প্রদান করা হয়েছিল।

কনসার্ট অনুষ্ঠিত হবে শনিবার (১৩ ডিসেম্বর) পূর্বাচল নিউ প্রজেক্ট টাউনে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

@কনসার্ট হচ্ছে, ১৩ ডিসেম্বর ঢাকায় গাইবেন আতিফ আসলাম@

আপডেটের সময়: ০২:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫