ঢাবির মুহসীন হল গেমস রুমে ফুসবল গেমস (সকার টেবিল) কর্ণার উদ্বোধন

  • আপডেটের সময়: ০৬:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 421

জাননাহ, বিশেষ প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সার্বিক তত্ত্বাবধানে মুহসীন হল গেমস রুমে ফুসবল গেমস (সকার টেবিল) কর্ণার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার এ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)- এর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, হলের হাউজ টিউটর একরামুল হুদা এবং জহির রায়হান। শিক্ষার্থীদের সুস্থ বিনোদন, সৌহার্দ্য ও মানসিক প্রশান্তি বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন মুহসীন হল সংসদের ভিপি ছাদিক হোসেন শিকদার, জিএস রাফিদ হাসান সাফওয়ান, এজিএস আব্দুল মজিদ, সাহিত্য সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক আতিকুল্লাহ যোবায়ের, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক নুর ই আলম সিদ্দিকি সাইমন, সদস্য সাইফ জাওয়াদ সামি এবং মুশফিকুজ্জামান।

হল সংসদের নির্দেশনায় ফুসবল ক্রয়ের প্রজেক্ট বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে হলের অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক আতিকুল্লাহ জুবায়ের বিডি সমাচার কে বলেন, হল প্রশাসনের কাছে আমি ইনডোর গেমস রুমের প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা তুলে ধরেছি। প্রভোস্ট স্যার আমার বিষয়গুলো যুক্তিযুক্ত মনে করছেন এবং হল থেকে বরাদ্দ দিয়েছেন। আমি আশা করি হল প্রশাসনের সহায়তায় স্টুডেন্টদের জন্য একটি আধুনিক ইনডোর গেমস রুম প্রতিষ্ঠা করতে পারবো।

এছাড়াও এ প্রজেক্টে সহায়তা করেছেন বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক নুর ই আলম সিদ্দিকি সাইমন এবং সদস্য মুশফিকুজ্জামান।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাবির মুহসীন হল গেমস রুমে ফুসবল গেমস (সকার টেবিল) কর্ণার উদ্বোধন

আপডেটের সময়: ০৬:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫