বাড্ডায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

  • আপডেটের সময়: ০৬:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 388

নিজস্ব প্রতিবেদক:

বাড্ডায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। জাকের পার্টি বাড্ডা থানার ৪১ নং ওয়ার্ডের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয় গতকাল (২৩ সেপ্টেম্বর)।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ কায়সার হামিদ।

বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টি ঢাকা মহানগর উত্তর এর সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিশ্বাস।

এছাড়াও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ জনসভায় অংশ নেন।

উক্ত জনসভার মধ্যে দিয়ে জনাব মাসুদ রানা ঢাকা- ১১ আসনের এমপি হিসেবে জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি তার বক্তব্যে বলেন, ‘ঢাকা ১১ আসনের মানুষ তার ন্যায্য অধিকার বিগত কোনো জনপ্রতিনিধির কাছে পায়নি।’

আগত সংসদ নির্বাচনে জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় যদি তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করে তাহলে তিনি ঢাকা- ১১ আসনের হতদরিদ্র মানুষের পাশে নিজেকে উৎসর্গ করার এবং সর্বদা মানুষের খেদমত করার আশা ব্যক্ত করেন।

শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশজুড়ে গত ২০ সেপ্টেম্বর থেকে জাকের পার্টির ইউনিয়ন জনসভা কর্মসূচী শুরু হয়। এই কর্মসূচী চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাড্ডায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫