গলিয়ারা উত্তর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন
- আপডেটের সময়: ০৮:১৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / 223
কুমিল্লা প্রতিনিধি।।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নে সংগঠনের ইউনিয়ন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর নেতৃত্বে দেশের সমাজ ব্যবস্থা পরিবর্তন এবং ইসলাম ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা বলেন, গলিয়ারা উত্তর ইউনিয়নের জনগণকে সঙ্গে নিয়ে সমাজের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মূল্যবোধভিত্তিক রাজনীতির ধারা সুসংহত করা হবে।
গলিয়ারা উত্তর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরীর উপদেষ্টা কামরুল হাসান খোকন, কুমিল্লা উত্তর জেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা মো. তৈয়্যব, কুমিল্লা উত্তর জেলার সাবেক সেক্রেটারি মাওলানা মো. নূর হোসাইন, মহানগরীর সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, সদর দক্ষিণ উপজেলার সহ-সভাপতি মাওলানা শাহজালাল, সদর দক্ষিণ উপজেলার সেক্রেটারি ডা. আতিকুল ইসলাম সবুজ, জাতীয় আইম্মা পরিষদের জেলা সহ-সভাপতি মাওলানা আবদুল হাকীম, সাবেক বৃহত্তর গলিয়ারা ইউনিয়নের সভাপতি মাওলানা ওমর ফারুক, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গলিয়ারা উত্তর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সেক্রেটারি মুফতি হোসাইন আহমেদ।
বক্তারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণভাবে আদর্শভিত্তিক রাজনীতি করে। এই রাজনীতির মূল লক্ষ্য হল ইসলামি শাসনব্যবস্থা কায়েম করা এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে কাজ করা।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ ইউনিয়নের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

























