ডাকসুর ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ভিপি-জিএস প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দেবেন
- আপডেটের সময়: ১২:৩০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / 284
রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন। এ নির্বাচনে ২৮ পদে লড়ছেন ৪৭১ প্রার্থী। তবে ভিপি, জিএস ও এজিএসসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে যারা লড়ছেন, তাদের দিকেই নজর সবার। ভোটের দিন তারা কী করবেন, কোন কেন্দ্রে ভোট দেবেন- তা নিয়ে জানতে আগ্রহী ভোটারসহ সবাই।
ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’র ভিপি প্রার্থী ইয়াছিন আরাফাত ভোট দেবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র।
ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’র জিএস প্রার্থী খায়রুল আহসান মারজান ভোট দেবেন শারীরিক শিক্ষা কেন্দ্রে।
এ ছাড়া ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। তার ভোটকেন্দ্র উদয়ন স্কুল অ্যান্ড কলেজ।
ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েমও উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। তিনিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী।
ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমের ভোটকেন্দ্র উদয়ন স্কুল অ্যান্ড কলেজে। ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদও উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন



























