নেত্রকোনায় নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

  • আপডেটের সময়: ০৪:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 260

আব্দুল্লাহ আল মাহমুদ জামান – মাঠ প্রশাসনের এক উজ্জ্বল মুখ,  মাঠ প্রশাসনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ জেলা প্রশাসক। দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বসাধারণের তীক্ষ্ণ দৃষ্টি এই পদটির দিকে। সময়ের এমনই একটি গুরুত্বপূর্ণ ক্ষণে নেত্রকোণা জেলায় নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন নিবেদিতপ্রাণ, বিচক্ষণ, সৎ ও দক্ষ কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। পূর্বেও এই জেলায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। এই জনপদের মাটি ও মানুষকে ভালোবেসে এ যেন মায়ার টানে আবারো ফিরে আসা।

মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন থেকেই তিনি মেধা, সততা ও কর্তব্যনিষ্ঠার জন্য পরিচিত ছিলেন। পরবর্তীতে ২৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেন।

তাঁর কর্মজীবন অত্যন্ত বর্ণাঢ্য। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করে মাঠ প্রশাসনের অভিজ্ঞতা অর্জন করেন। এছাড়া নেত্রকোণা সদর ও জামালপুর সদরে সহকারী কমিশনার (ভূমি), বাউফল ও পটুয়াখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, চাঁদপুর জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর সচিব, বাংলাদেশ জুটমিল কর্পোরেশন এর মূখ্য পরিচালক এবং সর্বশেষ জোনাল সেটেলমেন্ট অফিসার (ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

প্রশাসন ক্যাডারে যোগদানের আগে তিনি ২৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে বিভিন্ন কলেজে শিক্ষকতা করে ছিলেন।

একজন সৎ, পরিশ্রমী এবং জনবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি সর্বমহলে সমাদৃত। দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর মূল লক্ষ্য; সাধারণ মানুষের সেবায় সহজ, দ্রুত ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা। কর্মস্থলে তাঁর কর্মদক্ষতা, মানবিকতা এবং নেতৃত্বগুণ তাঁকে একজন আদর্শ সিভিল সার্ভেন্ট হিসেবে পরিচিত করেছে।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ভূতাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বাবা মো. হারুন-অর-রশিদ ও মা রেনু আরা বেগমের তিনি বড় সন্তান। পারিবারিক মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা তাঁকে আজকের অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে।

তিনি ইডেন কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর মারজানের সাথে পরিণয়ে আবদ্ধ হন। তাঁদের সংসারে রয়েছে দুই কন্যা; মানহা বিনতে মাহমুদ ও মানারা বিনতে মাহমুদ। পারিবারিক জীবনে তিনি একজন স্নেহশীল পিতা ও দায়িত্বশীল স্বামী।

নেত্রকোণার জেলা প্রশাসক হিসেবে তাঁর নিয়োগকে জেলার সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছে। সবার প্রত্যাশা, তাঁর মেধা, দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে নেত্রকোণা জেলার উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষ আরও স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসনিক সেবা পাবে।

নিঃসন্দেহে মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান একজন আধুনিক, দূরদর্শী ও মানবিক প্রশাসক, যার নেতৃত্বে নেত্রকোণা জেলায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনায় নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

আপডেটের সময়: ০৪:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫