▪️চবিতে শিক্ষার্থীরা চাইলো আবাসন, পাইলো ই-কার!

  • আপডেটের সময়: ১১:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 301

মুহাম্মাদ রিয়াদ উদ্দিন, চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের অভ্যন্তরীন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ থেকে পুরোদমে চক্রাকারে চালু করে ই-কার।

আজ মঙ্গলবার, (১৯ আগস্ট ২০২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই সেবা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, প্রথমবারের মতো ৬টি ই-কার আনা হয়েছে, ধীরে ধীরে এর সংখ্যা বৃদ্ধি পাবে। ই-কারের ভাড়া সর্বনিম্ন ৫ টাকা এবং সর্বোচ্চ ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে, সম্প্রতি ১৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হলে তৃতীয় মেরিটে বরাদ্দ প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। মেরিট লিস্ট প্রকাশের পর দেখা যায় কিছু গড়মিল। অধিক সিজি নিয়েও কেউ আসন বরাদ্দের জন্য মনোনয়ন পায়নি, আবার একই বিভাগে কেউ কম সিজি নিয়েও পেয়েছে আসনের মনোনয়ন। এছাড়া কোনো কোনো বিভাগে যতগুলো আসন মনোনয়নের কথা ছিল, মনোনয়ন পায় তার চেয়ে কম। এতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ প্রকাশ পায়। তারা প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘ সময় আন্দোলন করে এবং প্রশাসনিক ভবনের গেইটে তালাবদ্ধ করে। যা সোশাল মিডিয়ায় বেশ সয়লাব হয়।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নায্য আবাসনের আন্দোলনের প্রতি সম্মান রাখে এবং তাদেরকে আশ্বস্ত করে। আবাসন চাওয়ার দু-তিন দিন পরই শিক্ষার্থীরা পাইলো ই-কার। এটিকে আবাসন বঞ্চিত শিক্ষার্থীদের সান্ত্বনার কৌশল মনে করছেন শিক্ষার্থীদের একাংশ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

▪️চবিতে শিক্ষার্থীরা চাইলো আবাসন, পাইলো ই-কার!

আপডেটের সময়: ১১:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫