ময়ূর নদ রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ কেসিসি প্রশাসকের

  • আপডেটের সময়: ০৭:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 253

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মো. ফিরোজ সরকার বলেছেন, জলাবদ্ধতা নিরসন ও ময়ূর নদ রক্ষায় কেসিসি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনবল সংকটের কারণে কিছু প্রতিবন্ধকতা থাকলেও ভবিষ্যতে এই সংকট কেটে গেলে সেবা কার্যক্রমে আরো গতি আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (২০ আগস্ট) সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত “পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায় ময়ূর নদের বিদ্যমান সংকট : আদালতের আদেশ বাস্তবায়নের বর্তমান প্রেক্ষিত” শীর্ষক উপকারভোগীদের মতামত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সভায় প্রশাসক বলেন, “ময়ূর নদ রক্ষায় আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। নাগরিকদের সহযোগিতা ছাড়া এই নদী রক্ষা সম্ভব নয়। আপনাদের মতামত আমাদের জন্য শিক্ষনীয় এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে।” তিনি আরো জানান, পানি উন্নয়ন বোর্ড, কেডিএ এবং সড়ক ও জনপথ বিভাগের সমন্বয়ে এ বিষয়ে আরেকটি সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে।

গল্লামারী ব্রীজ সংক্রান্ত নাগরিক দুর্ভোগের বিষয়ে ফিরোজ সরকার বলেন, “ব্রীজের প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।”

সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুষার কান্তি রায়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান এবং নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম।

সভায় আরো উপস্থিত ছিলেন কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস.কে.এম. তাছাদুজ্জামান, পরিবেশ অধিদপ্তর-খুলনার সিনিয়র ক্যামিস্ট তানভীর হায়দার, পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এ্যাড. কুদরত-ই-খুদা, সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ, হিউম্যানিটি ওয়াচের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সেলিম, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সবার সম্মিলিত মতামত ও আন্তরিক সহযোগিতায় ময়ূর নদ পুনরুদ্ধার ও খুলনার পরিবেশ সংরক্ষণের কাজে গতি আসবে বলে সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ময়ূর নদ রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ কেসিসি প্রশাসকের

আপডেটের সময়: ০৭:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫