ইসলামী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপুর্তি উর্দযাপন ও দোয়া অনুষ্ঠিত

  • আপডেটের সময়: ০৬:৩২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / 298

ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপুর্তি উদযাপন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে এ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন।

ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির সভাপতি একেএম মাহবুব মোরশেদ-এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

স্বাগত বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি আবুল লাইছ মোহাম্মদ খালেদ।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ সোলায়মান।

এসময় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে.এম. মুনিরুল আলম আল-মামুন, ড. এম কামাল উদ্দীন জসীম ও মোঃ মাকসুদুর রহমানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইসলামী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপুর্তি উর্দযাপন ও দোয়া অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:৩২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫